০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / 4

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান পদে প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার

সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার এফসিএমএ। গত বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ২১৫তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা পরবর্তীতে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

প্রফেসর মাকছুদুর রহমান সরকার একাধারে প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক ও প্রথিতযশা হিসাববিদ হিসেবে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে শিক্ষকতা পেশায় যোগ দেন। পরবর্তীতে তিনি কানাডার ইউনিভার্সিটি অব নিউ ব্রুন্সউইক থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তি নিয়ে উচ্চতর গবেষণা করেছেন। তার মেধার স্বাক্ষর ছড়িয়ে আছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও, যেখানে তিনি কুমিল্লা শিক্ষাবোর্ডের মেধাতালিকায় স্থান পেয়েছিলেন।

পেশাগত যোগ্যতায় তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ সনদ অর্জন করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) লেভেল-১ সম্পন্ন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন আর্থিক খাত বিশেষজ্ঞ হিসেবে তার ৩৫টিরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও তার রচিত ‘ক্রেডিট ম্যানেজমেন্ট অব কমার্শিয়াল ব্যাংকস্: এ কমপারেটিভ স্টাডি অব পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ব্যাংকস্’ শীর্ষক গ্রন্থটি ব্যাপকভাবে সমাদৃত। তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের ২০টিরও বেশি দেশে আর্থিক বিষয়ক আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্সে অংশ নিয়েছেন।

13 September 2026

abc

আপডেট এর সময় : ১১:৫৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬