০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিরল হেডার ও জাদুকরী অ্যাসিস্টে ইন্টার মায়ামির ক্যাম্পেওনেস কাপ জয়

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 34

মেসির বিরল হেডার ও জাদুকরী অ্যাসিস্টে ইন্টার মায়ামির ক্যাম্পেওনেস কাপ জয়

পায়ের কারিশমায় প্রতিপক্ষকে পরাস্ত করতে অভ্যস্ত লিওনেল মেসিকে দেখা গেল একদম ভিন্ন এক রূপে। একটি বিরল হেডার গোল ও দুর্দান্ত অ্যাসিস্টের মাধ্যমে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ ব্যবধানে হারিয়ে ‘ক্যাম্পেওনেস কাপ’-এর শিরোপা ঘরে তুলেছে ইন্টার মায়ামি। অন্য গোলটি করেন ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। ২০১৮ সাল থেকে মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্স চ্যাম্পিয়নদের নিয়ে এক ম্যাচের এই বার্ষিক টুর্নামেন্টটি আয়োজিত হয়ে আসছে।

ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে ম্যাচের ২৪তম মিনিটে সতীর্থ লুইস সুয়ারেজের চমৎকার ক্রস থেকে দারুণ এক হেডে মায়ামিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ৩৯ বছর বয়সী মেসি। ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর কোনো ফাইনালে এটিই মেসির প্রথম হেডার গোল। এই গোলের মাধ্যমে ইন্টার মায়ামির হয়ে মাত্র ১১৪ ম্যাচে ১০০তম গোলের দ্রুততম সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা।

দ্বিতয়ার্ধের ৫৫ মিনিটে সুয়ারেজের পাসে মেসির একটি চমৎকার চিপ গোল অফসাইডের কারণে বাতিল হলে ব্যবধান বাড়েনি। তবে ৮১ মিনিটে সেই আক্ষেপ ঘুচিয়ে দেন নিজেই। মেসির নেওয়া নিখুঁত কর্নার কিক থেকে হেড করে মায়ামির জয় ও শিরোপা নিশ্চিত করেন কাসেমিরো। মায়ামির হয়ে কাসেমিরোর করা ৪টি গোলের ৩টিতেই অ্যাসিস্ট করার কৃতিত্ব এখন মেসির।

মেসি ও কাসেমিরোর আক্রমণাত্মক ফুটবলের দিনে মায়ামির জয়ে সমানে অবদান রেখেছেন গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের অন্তত ৪টি নিশ্চিত গোল দুর্দান্তভাবে আটকে দিয়ে দলের ক্লিনশিট ও শিরোপা সুনিশ্চিত করেন এই দেয়ালসম গোলরক্ষক।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

মেসির বিরল হেডার ও জাদুকরী অ্যাসিস্টে ইন্টার মায়ামির ক্যাম্পেওনেস কাপ জয়

আপডেট এর সময় : ০৩:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬