০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংগীতশিল্পী প্রীতম ও শেহতাজের বৈবাহিক জীবনের ইতি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 23

সংগীতশিল্পী প্রীতম ও শেহতাজের বৈবাহিক জীবনের ইতি

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ফেসবুকের এক বার্তায় শেহতাজ জানান, একসঙ্গে দীর্ঘ পথচলার সুন্দর স্মৃতিগুলোর প্রতি তারা কৃতজ্ঞ এবং এখনও একে অপরের প্রতি শ্রদ্ধা ও যত্নশীল। তবে সময়ের সঙ্গে সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার ঘাটতি তৈরি হওয়ায় তারা আলাদা হওয়ার পথ বেছে নিয়েছেন।

দুই পরিবারের সমর্থন নিয়েই তারা বর্তমানে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছেন। জীবনের এই নতুন অধ্যায়ে প্রবেশকালে ভক্ত, সহকর্মী ও গণমাধ্যমের কাছে তারা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়ে সবার সহমর্মিতা ও সমর্থন কামনা করেছেন। উল্লেখ্য, প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে জমকালো আয়োজনে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি।

12 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সংগীতশিল্পী প্রীতম ও শেহতাজের বৈবাহিক জীবনের ইতি

আপডেট এর সময় : ০২:৪৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬