০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের উপর হামলার ঘটনায়, ছাত্রদলের তিন নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 21

সাংবাদিকদের উপর হামলার ঘটনায়, ছাত্রদলের তিন নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতার ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়া আরও চারজনের বিরুদ্ধে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়া এবং তিনজনকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে উপাচার্যের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, গত ৪ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দোষীদের শাস্তির সুপারিশ করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তৈরি করা লিখিত প্রতিবেদন বৃহস্পতিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে পৌঁছায়।

তদন্ত কমিটির সুপারিশে ছাত্রত্ব সাময়িকভাবে বাতিলের জন্য যাদের নাম এসেছে, তারা হলেন—রাবি ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, ছাত্রদলকর্মী বিশাল চক্রবর্তী এবং সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হাসান।

এ ছাড়া রাকসুর সহসাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, রাবি ছাত্রদলের সহসভাপতি তাকবীর আহমেদ ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সাজহারুল ইসলাম এবং ছাত্রদলকর্মী তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও প্রমানাদি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।

অন্যদিকে, শাখা ছাত্রদলের সহসভাপতি বুলবুল রহমান, সহসভাপতি শরীফুল ইসলাম ও সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।

এরআগে গেল ৪ অক্টোবর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

12 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সাংবাদিকদের উপর হামলার ঘটনায়, ছাত্রদলের তিন নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ

আপডেট এর সময় : ০৩:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬