১০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার সঙ্গে মাঠে গিয়ে আর ফেরা হলো না, শিয়ালের ভয়ে প্রাণ গেল শিশুর

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 15

বাবার সঙ্গে মাঠে গিয়ে আর ফেরা হলো না, শিয়ালের ভয়ে প্রাণ গেল শিশুর

আলুর জমিতে চলছিল চাষাবাদ। পাশের জমির আইলে ছিল তিন বছরের শিশু সোহাগী। হঠাৎ ধানক্ষেত থেকে দুটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে বাবার কাছে ছুটে যায় সে। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগী ওই গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মন্ডল অন্যের জমিতে পাওয়ার টিলার দিয়ে আলু চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। বাবার সঙ্গে মাঠে যাওয়ার বায়না ধরায় মেয়েকেও সঙ্গে নিয়ে যান তিনি। জমি চাষের সময় সোহাগীকে ক্ষেতের আইলে রাখা হয়েছিল।

একপর্যায়ে পাশের ধানক্ষেত থেকে দুটি শিয়াল বেরিয়ে এলে ভয় পেয়ে যায় শিশুটি। এ সময় বাবার কাছে ছুটে যাওয়ার চেষ্টা করলে চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে গুরুতর আহত হয় সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ছুটে যান। আদরের মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েন বাবা-মা ও পরিবারের সদস্যরা। শিশুটির এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

2 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

বাবার সঙ্গে মাঠে গিয়ে আর ফেরা হলো না, শিয়ালের ভয়ে প্রাণ গেল শিশুর

আপডেট এর সময় : ১২:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬