০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার
Din Islam
- আপডেট এর সময় : ১১:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / 8
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামির নাম–মো. আলামিন। বুধবার (১৪ অক্টোবর) বিকালে ডিবি উত্তরা বিভাগের একটি দল মাদকসহ তাকে গ্রেফতার করে। রাতে ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মোহাম্মদ ফারাবী গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আলামিন একজন পেশাদার মাদক কারবারি বলে জিজ্ঞাবাসাদে জানতে পেরেছি। তার বাড়ি নোয়াখালী সোনাইমুড়ী এলাকায়। তবে সে ঢাকা জেলার সাভার এলাকায় বসবাস করেন। উদ্ধার মাদকগুলো সাভার এলাকায় নিচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে সীকার করেছেন।
15 October 2026

নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার
ট্যাগ :



















