১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোলার প্যানেলের প্লেট চুরি,ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 15

সোলার প্যানেলের প্লেট চুরি,ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষি

মেহেরপুরের গাংনীতে কৃষক মোঃ কামাল উদ্দিনের ৩টি সোলার প্যানেলের প্লেট চুরির ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার ভবানীপুর মাঠে এ চুরির ঘটনা ঘটে।এর তিন মাস আগেও কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরি হয়।

স্থানীয় কৃষকরা জানান, এখন ধানের ভরা মৌসুম।এই সময় যদি সোলার প্যানেলের প্লেট তৈরি হয়ে যায় এটা খুবই দুঃখজনক।ধানে শীষ বের হয়েছে।এখন সেচ দিতে না পারলে বড় ক্ষতির মুখে পড়তে হবে। এতে শুধু সোলার প্যানেল মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে না, চাষীরাও বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে।তাই চুরির সাথে যারা জড়িত রয়েছে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছি প্রশাসনের কাছে।

সোলার মালিক চাষি মো: কামাল উদ্দিন বলেন, সকালে এসে দেখি আমার সোলার প্যানেলের তিনি প্লেট চুরি হয়ে গেছে।বারবার যদি এভাবে সোলার প্যানেলের প্লেট চুরি হয়ে যায় তাহলে আমি আবাদ করব কিভাবে। আর চাষিদের জমিতে কিভাবে সেচ দেব।এখন মাঠ ভরা ফসল, এর সাথে রয়েছে ধান।আর ধানের জমিতে সেচ দিতে না পারলে ফসলের ফলন কমে যাবে।গতরাতে আমার তিনটি সোলার প্যানেলের প্লেট চুরি হয়েছে।তিন মাস আগেও আমার এখান থেকেই সোলার প্যানেলের তিনটি প্লেট চুরি হয়।

তিনি আরো বলেন, একেকটি সোলার প্যানেলের প্লেটের দাম ২০ হাজার টাকা।৩ মাসের মধ্যে আমার ছয়টি প্লেট চুরি হলো। এতে আমার ক্ষতি হয়েছে এক লাখ বিশ হাজার টাকা।অন্যান্য খরচ তো আছেই।কৃষি অফিস থেকে যদি কোনো সহযোগিতা করে তাহলে অনেক উপকার হবে।আর প্রশাসনের নিকট অনুরোধ চোর সদস্যদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন।আমি অনেক কষ্টে ধার দেনা করে সোলার প্যানেল বসিয়েছি।

ধান চাষি মোঃ পাতুয়ালী বলেন, আমার ধানের জমিতে আজ সকালে সেচ দেয়ার কথা।কিন্তু এসে দেখছি সোলার প্যানেলের প্লেট চুরি হয়ে গেছে।এখন সেচ দেয়া বন্ধ রয়েছে।দ্রুত সোলার প্যানেলের প্লেটের ব্যবস্থা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব।ঠিক সময় যদি সেচ দিতে না পারি তাহলে ফসলের ফলন কমে যাবে। অন্যান্য ফসলও ক্ষতিগ্রস্ত হবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, আমরা বিষয়টি জেনেছি। খোঁজখবর নিচ্ছি।চুরির সাথে জড়িতদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে লিখিত আবেদন পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।আমরা সব সময় চাষির পাশে আছি এবং চাষিকে সব সময় সহযোগিতা করার চেষ্টা করি।

2 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সোলার প্যানেলের প্লেট চুরি,ফসল নিয়ে দুশ্চিন্তায় চাষি

আপডেট এর সময় : ১২:১৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬