০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
Jakir Hossain
- আপডেট এর সময় : ০১:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 22
আজ রোববার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাসে আয়োজিত ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটের কাছে জাতীয় পতাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। সালাম বিনিময় শেষে তিনি নিজ নিজ পেশাগত কৃতিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট—এই সাতটি ইউনিটের হাতে মর্যাদাপূর্ণ ন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে দেন।
29 October 2026

সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
ট্যাগ :
কাস্টমস জাতীয় রাজস্ব বোর্ড তারেক রহমান বিএনপি মানি লাইন সাভার সেনানিবাসে সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী



















