মৌলভীবাজারে দূর্গাপুজা উপলক্ষে দিন রাত কাজ করছে সেফ এন্ড সিকিউরিটি
- আপডেট এর সময় : ১২:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / 18
মৌলভীবাজার সেফ এন্ড সিকিউরিটি সংঘঠনের ১৫০ জন স্বেচ্ছাসেবক দল দূর্গাপূজা উপলক্ষে মহা অষ্টমি থেকে বিজয়া দর্শমী পয়র্ন্ত মৌলভীবাজার শহরের যানযট নিরসনে কাজ করছেন।
ট্রাফিক পুলিশকে সহায়তার জন্য সেফ এন্ড সিকিউরিটি সংঘঠনের নিজস্ব স্বেচ্ছাসেবক দল সড়কে এবং মণ্ডপের প্রবেশমুখে দায়িত্ব পালন করছে।
তারা মূলত অবৈধ পার্কিং রোধ এবং দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে চলাচলের পথ তৈরিতে কাজ করছে।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেফ এন্ড সিকিউরিটি টিম সার্বক্ষণিক নজরদারি রাখছে।
মৌলভীবাজার শহরের ১৫ টি দূর্গা মন্ডপে ২ সিফটে রাত দিন কাজ করে যাচ্ছে।
সেফ এন্ড সিকিউরিটির প্রতিষ্টাতা সভাপতি মনোয়ার আহমেদ রহমান বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং দেশের উন্নয়ন এগিয়ে নিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন; সবার আগে বাংলাদেশ—এই চেতনা ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।
দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য ধরে রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একত্রে কাজ করতে হবে।
শারদীয় দুর্গাসহ বিভিন্ন উৎসবে পাহাড় থেকে শুরু করে সমতল পর্যন্ত হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতির এক অনন্য মেলবন্ধন আমাদের এই মৌলভীবাজারে।



















