০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় তিন দশক ধরে সমাধানের অপেক্ষায় ভূমিহীনরা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১১:৫৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 17

গলাচিপায় তিন দশক ধরে সমাধানের অপেক্ষায় ভূমিহীনরা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বাংলায় তিন দশক ধরে খাসজমির বন্দোবস্ত ও মালিকানা নিয়ে চলা বিরোধের এখনও কোনো স্থায়ী সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে বসবাস ও চাষাবাদ করে আসলেও স্থানীয় ভূমিহীন পরিবারগুলোর জমির স্থায়ী অধিকার নিশ্চিত হয়নি। একই জমির একাধিক দাবিদার, সীমানা বিরোধ এবং বন্দোবস্তের বৈধতা নিয়ে জটিলতা থাকায় চরম অনিশ্চয়তা ও নিরাপত্তার অভাবে ভুগছেন এলাকার কৃষকেরা।

ভূমিহীনদের অভিযোগ, একটি মধ্যস্বত্বভোগী চক্র অর্থ আত্মসাৎ ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এছাড়া, জমিতে ধান ফলানোর পর প্রতিপক্ষ এসে ফসল কেটে নিয়ে যাওয়া এবং মামলা-সংঘর্ষের কারণে কৃষকদের বিপুল অর্থ ও সময় নষ্ট হচ্ছে। বিরোধের জেরে ২০২৩ সালের ২১ জুন প্রায় ৩২০টি পরিবারের অংশগ্রহণে মানববন্ধন এবং ২০২৪ সালের ৯ জুলাই পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হলেও সমস্যার সমাধান মেলেনি। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর খাসজমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ২৪ জন আহত হন।

এই দীর্ঘস্থায়ী সংকটের স্থায়ী সমাধানে কৃষকেরা দাগ ও খতিয়ান অনুযায়ী পূর্ণাঙ্গ জমি জরিপের দাবি জানিয়েছেন। তারা চান, প্রশাসন যেন খাসজমির প্রকৃত অবস্থা নির্ধারণ, মধ্যস্বত্ব ভোগীদের নিরপেক্ষ তদন্ত এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ভূমিহীনদের নামে খাসজমি আইনিভাবে বন্দোবস্ত করে। সমন্বিত প্রশাসনিক ও আইনি উদ্যোগই পারে চর বাংলার ভূমিহীন পরিবারগুলোর জীবন ও জীবিকার এ দীর্ঘ অনিশ্চয়তা দূর করতে।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

গলাচিপায় তিন দশক ধরে সমাধানের অপেক্ষায় ভূমিহীনরা

আপডেট এর সময় : ১১:৫৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬