০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 16

বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

পঞ্চগড়ের বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া-পঞ্চগড় সড়কে বারুনী কালিবাড়ি নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত জুলেখা বেগম বোদা সদর ইউনিয়নের মাহানপাড়ার আব্দুর কুদ্দুস এর স্ত্রী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একটি ভ্যান রিক্সা যোগে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা। পথে বারুনী সাত হাত কালিবাড়ি নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে বালু বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন গিয়ে লাশ উদ্ধার করেন।
ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ড্রাইভার পালিয়ে যান। এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, মরদেহটি প্রাথমিক ভাবে যাচাই করে পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে। ঘাটক ট্রাকটিকে স্থানীয়রা আটক করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

বোদায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু

আপডেট এর সময় : ০১:৪৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬