০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের মিজানুর ঢাকায় গ্রেপ্তার, ১৯ মামলায় ছিল পরোয়ানা

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 25

চাঁপাইনবাবগঞ্জের মিজানুর ঢাকায় গ্রেপ্তার, ১৯ মামলায় ছিল পরোয়ানা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা মিজানুর রহমানকে ঢাকার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ১৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম (মিরাপুর) এলাকার ইমরান আলীর ছেলে। তিনি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া আলোচিত মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার আইটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে ১৯টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি গোমস্তাপুর থানায় যোগদানের পর পরোয়ানাগুলো পর্যালোচনা করে তাঁকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিল হাসান।
ওসি আরও জানান, শুক্রবার রাতে গ্রেপ্তারের পর শনিবার মিজানুর রহমানকে গোমস্তাপুর থানায় নিয়ে আসা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

চাঁপাইনবাবগঞ্জের মিজানুর ঢাকায় গ্রেপ্তার, ১৯ মামলায় ছিল পরোয়ানা

আপডেট এর সময় : ০৪:৩০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬