০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 23

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোসা. হাজেরা বেগম নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ভাই শাহজাহান আলী আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার এলাকার মৃত ছনু মিয়ার স্ত্রী। তিনি ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য ভাই শাহজাহান আলীর মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন হাজেরা বেগম। পথে সদর উপজেলার লালাপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রলি তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ভাই-বোন দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন।
আহত শাহজাহান আলীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
29 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় প্রাণ গেল শিক্ষিকার, আহত ভাই

আপডেট এর সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬