০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি: খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 6

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি: খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

২৯ দিনের ব্যবধানে দুই দফা এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি রান্নাঘর পর্যন্ত পৌঁছে দিয়েছে। এ মূল্যবৃদ্ধি অনতিবিলম্বে প্রত্যাহার করা না হলে পাড়া-মহল্লার মানুষকে সাথে নিয়ে খালি সিলিন্ডার, হাঁড়ি-পাতিল ও কলস নিয়ে রাজপথে আন্দোলনে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে দলীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, গঠিত কারিগরি কমিটির গণশুনানি ও মূল্য নির্ধারণকে তোয়াক্কা না করে সরকার মাত্র তিন-চারটি কোম্পানির মালিকদের সুবিধার্থে দাম বাড়িয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ১২ কেজির সিলিন্ডারের মূল্য (২,০৬০ টাকা) অত্যধিক, যা বর্তমানে জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে আওয়ামী লীগের ইন্ধন থাকার বিষয়ে সরকারের বক্তব্যকে গোয়েন্দা ব্যর্থতা বলে উল্লেখ করেন এনসিপি নেতা। সরকার ব্যর্থ হলে বিরোধী পক্ষ সুযোগ নেবেই মন্তব্য করে তিনি বলেন, সামনে যেকোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শ্রমিক অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

3 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি: খালি সিলিন্ডার নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

আপডেট এর সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬