০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 6

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৩ কোটি টাকা বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো একটি সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুদানের অনুমোদন প্রদান করেন।

প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অনুদান বরাদ্দ চেয়েছিল ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রস্তাবে চলতি ২০২৬ সালের বড়দিন উদযাপনে ২ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন চাওয়া হয়।

তবে প্রধানমন্ত্রী শুভ বড়দিনের আয়োজনকে আরও সুচারুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে প্রস্তাবিত অর্থের চেয়ে ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুদান হিসেবে বরাদ্দের নির্দেশ দেন। আগামী ২৫ ডিসেম্বর সারা দেশে উৎসবমুখর পরিবেশে শুভ বড়দিন উদযাপনে এ অর্থ ব্যয় করা হবে।

4 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

আপডেট এর সময় : ০২:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬