০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ‘খুবই অস্বাস্থ্যকর ঢাকার বায়ু’, মাস্ক পরার পরামর্শ

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / 193

বায়ুদূষণে বিশ্বের ১২০টি শহরের মধ্যে শনিবার রাজধানী ঢাকার অবস্থান ৩য়। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৪৮। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।অন্যদিকে বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। বাতাসের মানসূচকে এসময় দিল্লির স্কোর ৪৭৩, যা ‘দুর্যোগপূর্ণ’।৩৯৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। চতুর্থ স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ১৯৩।

শনিবার (২৩ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এর ওয়েবসাইট থেকে বিশ্বের নানা শহরের বায়ুদূষণের এই তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।
বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়।

এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

14 September 2026

আজ ‘খুবই অস্বাস্থ্যকর ঢাকার বায়ু’, মাস্ক পরার পরামর্শ

abc

আপডেট এর সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪