স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করে ভারতে পালিয়েছে আ.লীগ: জামায়াত আমীর
- আপডেট এর সময় : ০৫:১০:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 352
তিনি বলেন, যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এই দেশকে নিজের দেশ মনে করতো না। কারণ এই দেশে তাদের বাচ্চা-কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চাদের নিরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে তারা সন্ত্রাস-ত্রাসের মাধ্যমে এই দেশকে শোষণ করেছিল।
সোমবার (১৬ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টন মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশ ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, তারা (আওয়ামী লীগ) মূলত প্রতিশোধ নিতে এসেছিল, আপনারা জানেন কীসের প্রতিশোধ। আমি জিজ্ঞেস করি সেদিন আপনার বাবাকে কারা হত্যা করেছিল? যারা একাত্তরের রণাঙ্গনে বুক চিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার বাবাকে নিহত হতে হবে কেন? আপনারাই জবাব খুঁজেন। এরজন্য দায়ী কারা? কারা সেদিন ব্যাকফুটে ছিল? কারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল। কাদের নেতা বলেছিল, ডানে যেদিক তাকাই তারা চোর, বামে যেদিক তাকাই তারাও চোর। সামনে যেদিকে তাকাই ওরাও চোর, পেছনে যেদিকে তাকাই ওরাও চোর। কাদের উদ্দেশ করে বলেছিলেন? সেই জবাব আজকে তাদের খুঁজতে হবে। কাজেই প্রতিশোধ জনগণের ওপর নয়, প্রতিশোধ নেন আপনাদের অপকর্মকারী প্রতিষ্ঠানের ওপর।
তিনি বলেন, আশ্চর্য লাগে তারা (আওয়ামী লীগ) বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে-মধ্যেই ফণা তুলে ফুসফাস করার চেষ্টা করে। যেই জাতি আপনাদের উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফণাও একদম গুড়া করে দিতে পারে। এটা মনে রাখবেন, এই দেশে যোদ্ধা দুই লাখ চার লাখ নয়। এই দেশে যোদ্ধা মিনিমাম দশ কোটি। এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্তুত যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যে। আমরা আল্লাহ তায়ালার সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসহীন লড়াই করতে পারি। প্রিয় দেশবাসী আসুন আজকে আমরা আরেকবার অঙিকার করি এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসবো, আমরা কারো তাঁবেদার বানাতে এই দেশকে দেব না এবং কেউ তাঁবেদারি করতে এলে তাকেও আমরা ছাড় দেবো না।তিনি বলেন, কিন্তু দুঃখের বিষয়, ৪৭ এর পরেও জাতি স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার ৭১ এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু জাতির সামনে এর কোনো জবাব দেওয়া হয়নি। স্বাধীনতার ঘোষণা দেওয়া শহীদ জিয়াউর রহমানকে স্বীকৃতি দেওয়া হয়নি। সেই পরিবার মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জুলুম করেছে, অধিকার কেড়ে নিয়েছে। জাতিকে দাসে পরিণত করেছিল।


























