গাজীপুরে হাসিনা পরিবারের বাগার বাড়ি এখন ভুতের বাড়ি
- আপডেট এর সময় : ১০:৩৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
- / 126
সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা। গ্রামীণ পরিবেশ। তার ভেতরে বিশাল এক বাগানবাড়ি। বাড়ির ভেতরে রয়েছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট ও পুকুর। বাগান বাড়িটির নাম টিউলিপ’স টেরিটরি। গাজীপুর শহর থেকে ১০ কিলোমিটার দূরে কানাইয়া এলাকার টিউলিপ’স টেরিটরি। বাড়িটির নথিপত্রে মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও টিউলিপের বাবা। টিউলিপ’স টেরিটরিসহ গাজীপুরে শেখ পরিবারের আরও চারটি বাগানবাড়ির সন্ধান মিলেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য, স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই বাগানবাড়িগুলোতে বেড়াতে যেতেন। কিন্তু ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর এই ভনবগুলোতে চলে ব্যাপক তান্ডব। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় শত কোটি টাকা মূল্যেরে এই বিলাশবহুল বাগান বাড়িগুলো। চারটি বাগানবাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানা, তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। একটির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক। বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।দলিল অনুযায়ী বাড়িগুলোর জমির পরিমাণ ২৫ বিঘার বেশি। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, জমির বিষয়টি কেবলই আলোচনায় এসেছে। আলোচনার পর পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। শেখ পরিবারের অবৈধভাবে অর্জিত এসব সম্পদ সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জুলাই-আগস্ট শহীদ পরিবারকে সহযোগিতার আহ্বান সচেতন মহলের।




















