১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

Din Islam
  • আপডেট এর সময় : ১০:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। জাহাজগুলো হলো- গাইডেড-মিসাইল ফ্রিগেট দ্য সিং, থাং শান ও থাই হু।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় জাহাজগুলো।

জাহাজগুলো চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছালে গান স্যালুট ও সুসজ্জিত সামরিক ব্যান্ডের সুরের মধ্য দিয়ে চীনা নৌবাহিনীর সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।

সফর উপলক্ষে বন্দর জেটিতে উৎসুক দর্শনার্থীদেরও ভিড় দেখা যায়। ধীরে ধীরে জেটিতে ভিড়তে থাকা যুদ্ধজাহাজগুলো দেখতে আগ্রহ নিয়ে জড়ো হন অনেকে।

সংশ্লিষ্টরা জানান, শুভেচ্ছা সফরকালে চীনা প্রতিনিধিদল চট্টগ্রাম নৌ অঞ্চল ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাঁচ দিনের সফর শেষে আগামী ২১ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর যুদ্ধজাহাজ তিনটি বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

18 September 2026

চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ

আপডেট এর সময় : ১০:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬