০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় দুইটি আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয়: ইসি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 161

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের সংবাদ সঠিক নয়। শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় ইসি জানায়, কমিশনের উদ্ধৃতি দিয়ে যেসব প্রতিবেদনে নির্বাচন স্থগিতের কথা বলা হয়েছে, সেগুলো সঠিক নয়।

এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে এবং এরইমধ্যে প্রকাশিত এমন প্রতিবেদন প্রত্যাহারের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।

এর আগে ইসি সূত্র জানায় সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত করা হয়েছে। ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘আপিল বিভাগের আদেশেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’

হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশন (ইসি) গত বছরের ৪ সেপ্টেম্বর এ-সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা-২ আসন চূড়ান্ত করা হয়।

ওই গেজেটের এই দুটি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে গত ১৮ ডিসেম্বর রায় ঘোষণা করেন।

তাতে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত ইসির গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেয়া হয়।

22 September 2026

পাবনায় দুইটি আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয়: ইসি

আমাদের ফেইসবুক পেইজ

abc

পাবনায় দুইটি আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয়: ইসি

আপডেট এর সময় : ১২:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬