০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো মূল্যবান ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

Din Islam
  • আপডেট এর সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • / 23

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সহযোগিতায় হারানো ব্যাগ ফিরে পেয়েছেন মো. মাসুদুজ্জামান তালুকদার নামের এক প্রবাসী যাত্রী।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় একটি ট্রলিতে পরিত্যক্ত অবস্থায় থাকা মূল্যবান ব্যাগটি উদ্ধার করেন কর্তব্যরত আনসার সদস্যরা।

ক্যানোপি-০২ এলাকায় দায়িত্বরত আনসার সদস্য এপিসি মো. জগলুল পাশা প্রথমে ব্যাগটি দেখতে পান। পরে তিনি বিষয়টি ক্যানোপি ইনচার্জ পিসি মো. আলতাফ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেনকে জানান। এরপর প্রকৃত মালিককে খুঁজে বের করতে ক্যানোপি-০২ ও আশপাশের এলাকায় মাইকিং করা হয়।

পরবর্তীতে নারায়ণগঞ্জ থেকে বিমানবন্দরে ফিরে আসেন মো. মাসুদুজ্জামান তালুকদার।

তার উপস্থিতিতে ব্যাগের ভেতরে থাকা মালামাল যাচাই করা হয়। মানিব্যাগ, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক কার্ড ও প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী মিলিয়ে নিশ্চিত হওয়ার পর ব্যাগটি তার কাছে হস্তান্তর করা হয়।

ব্যাগ ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই প্রবাসী যাত্রী। কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আনসার সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রশংসিত হচ্ছে।

14 September 2026

আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো মূল্যবান ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

ট্যাগ :
abc

আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো মূল্যবান ব্যাগ ফিরে পেলেন প্রবাসী

আপডেট এর সময় : ০২:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬