০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের প্রাণহানি: ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১৪৮৪

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 20

সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের প্রাণহানি: ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১৪৮৪

দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৮৪ জন নতুন রোগী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ হারানো ৫ জনের মধ্যে ৪ জনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা, আর বাকি ১ জন রংপুর বিভাগের। অন্যদিকে গত এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগের হাসপাতালগুলোতে, যার সংখ্যা ২৫২ জন। এ ছাড়া একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৭ জন, বরিশাল বিভাগে ২১১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৭, চট্টগ্রাম বিভাগে ১৯২ এবং ঢাকা বিভাগে ১৯০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি রাজশাহী বিভাগে ১০২, ময়মনসিংহ বিভাগে ৬৪, রংপুর বিভাগে ৩৫ এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ডেঙ্গুর প্রকোপ ও প্রাণহানি ভয়াবহ রূপ নিয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, গত জুলাই মাসে যেখানে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল, সেখানে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনেই মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ জনে।

চলতি বছরের শুরু থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সার্বিক চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানির অর্ধেকেরও বেশি ঘটেছে ঢাকা বিভাগে। দুই সিটি করপোরেশন ও জেলাগুলোসহ শুধু ঢাকা বিভাগেই এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহে ১৮, চট্টগ্রামে ১৬, বরিশালে ১৩, রাজশাহীতে ৮, রংপুরে ৪ এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

18 September 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সেপ্টেম্বরের ১৭ দিনেই ডেঙ্গুতে ৭৯ জনের প্রাণহানি: ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১৪৮৪

আপডেট এর সময় : ০৭:২০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬