০৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবক আটক

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 19

গাংনীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবক আটক

মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
‎এ সময় স্থানীয়রা তাদের গণপিটুনি দিলে আহত অবস্থায় পুলিশ তাদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামে মোটরসাইকেল চুরির চেষ্টা করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা দুই যুবককে আটক করেন। পরে তাদের মারধর করা হয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
‎আটক দুজন হলেন—চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সেকেন আলীর ছেলে কবির হোসেন ওরফে খাজা (৩০) এবং একই উপজেলার কামালপুর নতুন মাঠপাড়া এলাকার বিদ্যুতের ছেলে প্রান্ত পারভেজ (২৪)।
‎স্থানীয়দের দাবি, গাংনী উপজেলায় সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক মোটরসাইকেল চুরির ঘটনায় এই দুই যুবকের সম্পৃক্ততা রয়েছে।
‎গাংনী থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বের কোনো মোটরসাইকেল চুরির ঘটনায় সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

24 September 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

গাংনীতে মোটরসাইকেল চুরির অভিযোগে দুই যুবক আটক

আপডেট এর সময় : ০১:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬