০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির

Din Islam
  • আপডেট এর সময় : ১১:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনা করে অপরাধের রহস্য দ্রুত উদ্‌ঘাটন, আসামি গ্রেফতার ও ওয়ারেন্ট তামিলসহ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে সমন্বিত ও গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩টি জেলার আগস্ট মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় ডিআইজি অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আরও কার্যকর, পেশাদার ও জনবান্ধব পুলিশি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন।

তিনি অপরাধের রহস্য দ্রুত উদ্‌ঘাটন, আসামি গ্রেফতার ও ওয়ারেন্ট তামিলের পাশাপাশি মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে সমন্বিত এবং গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) রুমানা আক্তার, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী ও অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমান। এ ছাড়া ঢাকা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপাররা সভায় উপস্থিত ছিলেন।

জুম প্ল্যাটফর্মে রেঞ্জাধীন সব জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, ইন্সপেক্টর-১ (ডিবি), টিআই (প্রশাসন) এবং আরআই (পুলিশ লাইন্স) সভায় যুক্ত ছিলেন।

সভা শেষে রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার ফুল দিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানান।

25 September 2026

অপরাধ দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

অপরাধ দমনে গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদারের নির্দেশ ঢাকা রেঞ্জ ডিআইজির

আপডেট এর সময় : ১১:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬