০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব
Jakir Hossain
- আপডেট এর সময় : ০২:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 7
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। সোমবার (১২ অক্টোবর) এ তথ্য জানিয়ে তিনি বলেন, প্রস্তাবিত এই সময়ের মধ্য থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি ও অনুমোদন পাওয়ার পর ফল প্রকাশের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
13 October 2026

আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব
ট্যাগ :
আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ড বিএনপি মানি লাইন



















