০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে নিরাপত্তায় কড়াকড়ি: এমপিদের গাড়িতে ড্রাইভার ও পিও ছাড়া প্রবেশ নিষেধ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 14

সচিবালয়ে নিরাপত্তায় কড়াকড়ি: এমপিদের গাড়িতে ড্রাইভার ও পিও ছাড়া প্রবেশ নিষেধ

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যগণ (এমপি) তাদের ব্যক্তিগত গাড়িতে শুধুমাত্র নিজেদের গাড়িচালক এবং ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাড়া অন্য কোনো অতিরিক্ত ব্যক্তিকে নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। গত ৪ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবালয়ের নিরাপত্তা বিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উক্ত সভায় সরকারের সংশ্লিষ্ট সচিববৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মূলত সচিবালয়ে এমপিদের ব্যক্তিগত গাড়িতে করে একাধিক অননুমোদিত ব্যক্তি প্রবেশের ঘটনা নিরাপত্তাকর্মীদের জন্য এক ধরনের উদ্বেগ ও চ্যালেঞ্জ তৈরি করছিল। প্রায়শই দেখা যেত, একজন সংসদ সদস্যের গাড়িতে ৪ থেকে ৫ জন ব্যক্তি সচিবালয়ে প্রবেশ করছেন, যাদের কাজের অনুমোদন ও পরিচয় যথাযথভাবে যাচাই করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ত। বিশেষ করে ক্ষমতাসীন দলের এমপিদের গাড়িতে থাকা অতিরিক্ত ব্যক্তিদের বিষয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা সব সময় কঠোর পদক্ষেপ নিতে পারতেন না। এই নিরাপত্তা ঝুঁকি এড়াতে এখন থেকে এমপিদের গাড়িতে প্রবেশকারীদের সংখ্যা নির্দিষ্ট করার পাশাপাশি তাদের পরিচয় এবং প্রবেশের অনুমোদন যথাযথভাবে যাচাই করা বাধ্যতামূলক করা হয়েছে।

13 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

সচিবালয়ে নিরাপত্তায় কড়াকড়ি: এমপিদের গাড়িতে ড্রাইভার ও পিও ছাড়া প্রবেশ নিষেধ

আপডেট এর সময় : ০৪:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬