০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 10

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ ৮ জন আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে মোটা অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।

মামলার দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—রাজউকের সাবেক সদস্য এস. ডি. ফয়েজ, এ. কে. এম. ওয়াহেদুল ইসলাম, এস. এম. জাফর উল্লাহ, এইচ. এম. জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার এবং আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজ।

রায়ে রাজউকের সাবেক ৬ কর্মকর্তা এবং আসামি শওকত ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রত্যেকটি ধারায় আসামিদের ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে সর্বমোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আসামিদের অতিরিক্ত আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত রায়ে উল্লেখ করেছেন, আসামিদের হাজতবাসের সময় মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে এবং উভয় ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে। তবে দণ্ডবিধির ৪২০ ধারার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের ওই ধারা থেকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্নীতির মাধ্যমে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দ নেওয়া পূর্বাচল আবাসিক প্রকল্পের সেক্টর-০১, রোড-৪০৫-এর ০১১ ও ০১৩ নম্বর প্লট দুটির বরাদ্দ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

13 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড

আপডেট এর সময় : ০৩:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬