০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীর মাঝে প্রধানমন্ত্রীর ১২ কোটি টাকা প্রণোদনা বিতরণ

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 17

রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীর মাঝে প্রধানমন্ত্রীর ১২ কোটি টাকা প্রণোদনা বিতরণ

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষীর মাঝে মোট ১২ কোটি টাকা প্রণোদনা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আখচাষীদের প্রণোদনা প্রদান ও এক বিশাল জনসভায় তিনি কম্পিউটারের বোতাম টিপে এই অর্থ সরাসরি চাষীদের মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের এই আর্থিক সহযোগিতা আখচাষীদের উৎপাদনে আরও সহায়তা করবে। অনুষ্ঠানস্থলে উপস্থিত ১৫ জন চাষীকে তিনি প্রতীকী চেকও প্রদান করেন। চেকপ্রাপ্তরা হলেন—আবু সাঈদ চান, আবদুল আউয়াল মালেক, আবদুল মান্নান মন্ডল, এমাজ উদ্দিন, মো. কাহার, গোলাম রাব্বানী, সবিতা রানী, জালাল উদ্দিন মৃধা, জিয়াউল হক, মহিদুল ইসলাম, আবদুল মাজেদ, নিরান্দ কুমার ঘোষ, শামীমুর রহমান, রীমা খাতুন এবং রফিকুল ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। এর আগে বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছালে নেতাকর্মী ও উপস্থিত জনসাধারণ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

রাজশাহীর জনসভা শেষে প্রধানমন্ত্রীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেবেন এবং পরবর্তীতে চট্টগ্রামের উদ্দেশে রাজশাহী ত্যাগ করবেন।

20 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

রাজশাহীতে ৩৮ হাজার আখচাষীর মাঝে প্রধানমন্ত্রীর ১২ কোটি টাকা প্রণোদনা বিতরণ

আপডেট এর সময় : ০৪:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬