০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার বড়লেখা, জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৫:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 6

মৌলভীবাজার বড়লেখা, জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি

নিজ নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বড়লেখা ও জুড়ীতে সোমবার বিকেল থেকে তিন দিনের সফরে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রথম তিনি নিজ এলাকায় পা রাখায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত হয়ে ওঠেছে।

সফরকালিন তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়, এলাকার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির সফরসূচী সূত্রে জানা গেছে, সোমবার ১৯ অক্টোবর বিকেলে তিনি জুড়ীতে পৌঁছেন। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী নিয়ে পর্যায়ক্রমে তিনি জুড়ী উপজেলার রাধা মাধব পূজামণ্ডপ, যুবসংঘ মন্দির, জাঙ্গীরাই কালীবাড়ী মন্দির, ভুয়াই মন্দির, রত্না চা বাগান পূজামণ্ডপ, কাপনাপাহাড়, সাগরনাল চা বাগান দুর্গামণ্ডপ, ফুলতলা বস্তি, শিলুয়া চা বাগান দুর্গা মন্দির, সোনারূপা চা বাগান পূজামণ্ডব-সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূজামণ্ডপ কমিটি ও উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, দর্শনার্থী ও ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন।এদিকে মঙ্গলবার ২০ অক্টোবর বিকেল থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি দলীয় নেতৃবৃন্দ নিয়ে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর চা বাগান পূজামন্ডপ, উত্তর শাহবাজপুরের কুয়ারপার শ্রীশ্রী দুর্গা পূজামন্ডপ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের পকুয়া কালাচাদ বাড়ি পূজামন্ডপ, দাসেরবাজারের শ্রীশ্রী কালা চান দুর্গামণ্ডপ, বর্নী ইউনিয়নের মিহারি, মিহারি ফরিঙ্গা, তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার, বড়লেখা সদর ইউনিয়নের ডিমাই সাওতাল পল্লী, পৌরসভার হাটবন্দ রাধা কৃষ্ণ পুজামণ্ডপ-সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করবেন। অপরদিকে বুধবার বিকেলে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের নিউ সমনবাগ চা বাগান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের লক্ষীছড়া চা বাগান, সুজানগরের সালদিগা এলাকার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।

20 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

মৌলভীবাজার বড়লেখা, জুড়ীতে ৩ দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি

আপডেট এর সময় : ০৫:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬