০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাড়িতে মাদক ও জুয়ার আসর: পুলিশ সদরদপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি জহির

Din Islam
  • আপডেট এর সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 3

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশ হাউজিংয়ে বাড়ি তৈরি করে সেখানে মদ ও জুয়ার আসর করে টাকা উপার্জনে জড়িত অভিযোগে পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অ্যাডিশনাল ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে সদর দপ্তরের হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হলো। আদেশে আরও বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সোমবার ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকা জহিরের বাড়িতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ নারী ও পুরুষ মিলিয়ে ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ রয়েছেন এবং একজন আফগানিস্তানের নাগরিকও আছেন।

20 October 2026

নিজ বাড়িতে মাদক ও জুয়ার আসর: পুলিশ সদরদপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি জহির

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

নিজ বাড়িতে মাদক ও জুয়ার আসর: পুলিশ সদরদপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি জহির

আপডেট এর সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬