০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মোংলা বন্দর ও ইকোনমিক জোন পরিদর্শনের ব্যাস্ত সূচি
Jakir Hossain
- আপডেট এর সময় : ১২:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / 31
মোংলা বন্দরের সম্প্রসারণ ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাট জেলার ‘বানৌজা মোংলা’-র উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে মধ্যাহ্ন বিরতি নেওয়ার পর দুপুর ১টা ৪৫ মিনিটে সেখানে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন। পরবর্তীতে বিকেলে তিনি মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন এবং বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।
4 November 2026

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মোংলা বন্দর ও ইকোনমিক জোন পরিদর্শনের ব্যাস্ত সূচি
ট্যাগ :
এনবিআর কাস্টমস খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মোংলা বন্দর ও ইকোনমিক জোন পরিদর্শনের ব্যাস্ত সূচি জাতীয় রাজস্ব বোর্ড মানি লাইন রাজনীতি



















