০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাক খাতে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে আশুলিয়া থেকে ৩ শ্রমিক নেতা আটক

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 5

পোশাক খাতে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে আশুলিয়া থেকে ৩ শ্রমিক নেতা আটক

পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের সুযোগ নিয়ে উসকানি প্রদান ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই এই তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন— বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম (৪৮), জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আ. হালিম (৩৭) এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী (৪৬)।

অভিযানের স্থান সম্পর্কে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, জিরাবো এলাকা থেকে শামীমকে এবং বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে হালিম ও মনসুরকে আটক করা হয়। আটককৃত এসব শ্রমিক নেতাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

4 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

পোশাক খাতে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে আশুলিয়া থেকে ৩ শ্রমিক নেতা আটক

আপডেট এর সময় : ০৩:৪২:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬