০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের স্বল্পমূল্যে আইইএলটিএস ও উচ্চশিক্ষা কোর্স: আবেদনের উপায়

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 35

ছাত্রশিবিরের স্বল্পমূল্যে আইইএলটিএস ও উচ্চশিক্ষা কোর্স: আবেদনের উপায়

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে দুই মাস মেয়াদি ‘অনলাইন বেসিক আইইএলটিএস ও রোড টু হায়ার স্টাডি কোর্স–২০২৬’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ কোর্সে রেজিস্ট্রেশন বা আবেদনের শেষ সময় ২৭ অক্টোবর। ১,৫০০ টাকা নিবন্ধন ফি দিয়ে আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই কোর্সে সপ্তাহে তিন দিন (শনিবার, সোমবার ও বুধবার) রাত ৯টায় জুম প্ল্যাটফর্মে সরাসরি ১ ঘণ্টা করে মোট ২৪টি ক্লাস অনুষ্ঠিত হবে। আইইএলটিএস প্রস্তুতির পাশাপাশি উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে রয়েছে ২ ঘণ্টা মেয়াদি ৪টি বিশেষ সেশন, যার রেকর্ড করা ভিডিও পরবর্তীতে শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। কোর্সের নির্দেশক হিসেবে থাকছেন ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক ইঞ্জিনিয়ার নাঈম হোসেন (আইইএলটিএস ব্যান্ড স্কোর ৮.৫)। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের প্রাতিষ্ঠানিক সনদও প্রদান করা হবে। বিস্তারিত কারিকুলাম আয়োজকদের সরবরাহ করা সিলেবাস লিংক থেকে জানা যাবে।

4 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ছাত্রশিবিরের স্বল্পমূল্যে আইইএলটিএস ও উচ্চশিক্ষা কোর্স: আবেদনের উপায়

আপডেট এর সময় : ১২:৪৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬