০৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামীর

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 22

ভৈরবে ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামীর

কিশোরগঞ্জের ভৈরবে নিজ জমিতে ইঁদুর তাড়ানোর জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান জজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​সোমবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত সাইদুর রহমান জজ মিয়া ভৈরব উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী। তিনি শিমুলকান্দি গ্রামের বাদশা বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলকান্দি গ্রামে নিজেদের জমিতে ইঁদুরের উপদ্রব থেকে ধান রক্ষার্থে ধানের গুছিতে বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন সাইদুর রহমান। প্রতিদিন রাতে তিনি ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ চালু করতেন এবং সকালে তা বন্ধ করতেন। সোমবার সকালেও প্রতিদিনের মতো সংযোগ বন্ধ করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহত হন।
​পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি আমরা জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
4 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

ভৈরবে ইঁদুর তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামীর

আপডেট এর সময় : ০১:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬