০৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বসতঘরের মেঝেতে ‘অলৌকিক’ দুটি কবর ঘিরে ব্যাপক তোলপাড়, বাড়ছে ভিড়

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০২:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 13

বরিশালে বসতঘরের মেঝেতে ‘অলৌকিক’ দুটি কবর ঘিরে ব্যাপক তোলপাড়, বাড়ছে ভিড়

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে সজীব বেপারী নামের এক যুবকের বসতঘরের মেঝেতে অলৌকিকভাবে দুটি কবর জেগে ওঠার দাবিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২৬ অক্টোবর সকালে একটি এবং ওইদিন রাতে আরেকটিসহ মোট দুটি কবর ঘরের মেঝেতে ভেসে ওঠে, যা বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মাইনউদ্দিন চিশতীর কবর।

পূর্বে হোটেলের বয় হিসেবে কাজ করা সজীব বেপারী গত ছয় মাস ধরে ধ্যানে বসে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। এই ঘটনার পর থেকেই ঝাড়ফুঁক, তেলপড়া ও রোগমুক্তির আশায় দূর-দূরান্ত থেকে শত শত নারী-পুরুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন। ইতোমধ্যে কবর দুটি নতুন গামছা ও ফুলের মালা দিয়ে ঢেকে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের একটি অংশ একে মিথ্যা ও ভুয়া বলে দাবি করেছেন।

এদিকে ইসলাম ধর্মে এ ধরনের ঘটনার কোনো ভিত্তি বা নজির নেই বলে জানিয়েছেন আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। ঘটনাটি জানার পর আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খান এবং উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

4 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

বরিশালে বসতঘরের মেঝেতে ‘অলৌকিক’ দুটি কবর ঘিরে ব্যাপক তোলপাড়, বাড়ছে ভিড়

আপডেট এর সময় : ০২:০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬