০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির কর্মসূচি

Din Islam
  • আপডেট এর সময় : ০৩:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / 5

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন ও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাহিনীর সদর দপ্তরসহ দেশের সব রেঞ্জ ও জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ সময় বাহিনীর কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, যথাযথ পতাকাবিধি অনুসরণ করে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। বাণীতে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর গুরুত্ব ও সমসাময়িক তাৎপর্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রীয় অনিশ্চয়তার প্রেক্ষাপটে সিপাহি-জনতার বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান মুক্ত হন। পরবর্তী সময়ে তার নেতৃত্বে রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন এবং নির্বাচনী ধারায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দিবসটির তাৎপর্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে বাহিনীর সদস্যদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, ঐক্য, সংহতি ও দেশসেবার অঙ্গীকার আরও সুদৃঢ় করাই এ আয়োজনের লক্ষ্য। সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের কার্যালয় পর্যন্ত বাহিনীর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি পালন করা হচ্ছে।

7 November 2026

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির কর্মসূচি

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশজুড়ে আনসার-ভিডিপির কর্মসূচি

আপডেট এর সময় : ০৩:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬