মাত্র ৯ কার্যদিবসে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায়: মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড
- আপডেট এর সময় : ০৪:৩০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 22
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মহিলা কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে ভুক্তভোগীর জন্ম নেওয়া নবজাতক কন্যার ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ও দণ্ডিতের বড় ভাই মাইমন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়।
প্রায় চার বছর আগে প্রতিষ্ঠিত ওই মাদরাসায় মা-বাবার বিচ্ছেদের পর নানা বাড়িতে থেকে পড়াশোনা করত শিশুটি। গত ১৮ এপ্রিল একটি ক্লিনিকে পরীক্ষা করে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ২৩ এপ্রিল তার মা মামলা দير করেন। পরবর্তীতে ৬ মে র্যাবের হাতে গ্রেপ্তার হন মূল অভিযুক্ত সাগর। তদন্ত প্রক্রিয়ায় ডিএনএ টেস্টের মাধ্যমে শিশুটির সন্তানের জৈবিক পিতা হিসেবে সাগরের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়। মাত্র ৬০ দিনের মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, পুলিশের চার্জশিট এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রেকর্ড ভাঙা মাত্র ৯ কার্যদিবসে এই যুগান্তকারী রায় প্রদান করা হলো।



















