০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত সহকারী পুলিশ সুপারকে বদলি

Din Islam
  • আপডেট এর সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 6

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশের সাতজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের এএসপি মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। যশোরের মনিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এএসপি রাজু আহমেদকে বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এএসপি মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া হাইওয়ে পুলিশের এএসপি মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), একই ইউনিটের এএসপি মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং রাজশাহীর চারঘাট সার্কেলের এএসপি মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায় ২২ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

12 November 2026

সাত সহকারী পুলিশ সুপারকে বদলি

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

সাত সহকারী পুলিশ সুপারকে বদলি

আপডেট এর সময় : ০৭:৪৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬