তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮০
- আপডেট এর সময় : ০৬:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / 5
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৮০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুর থানায় ৩০ জন, আদাবর থানায় ৯ জন,শেরেবাংলা নগর থানায় ৯ জন, তেজগাঁও থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ জন এবং হাতিরঝিল থানায় ৮ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. বিল্লাল হোসেন গজারিয়া (৪২), বিলাল হোসেন জমাদ্দার (২৪),রাইয়ান তাসিন রাহিন (২৩),ফয়সাল (২৮),মো. রাসেল (২৬),মো. শাকিল (২৩),মো. রিংকু (২২),আব্দুল রহিম (২৮),খন্দকার আনোয়ার হোসেন (৫০),মো. শাকিল হোসেন (বয়স উল্লেখ নাই),মো. কবির (৩৮),মো. হীরা (৪০), শ্রী সুজন দেব (৪২), মো. হাদিউজ্জামান (২০), মো. ফাহাদ গাজী (২০),মো. হাসান (৪৭), মো. সিয়াম (২২),মো. খোকন (৪০),মো. মোশারফ হোসেন (৩০),নিরব হোসেন (২০), সাইফুল ইসলাম রাজু (৩০), মো. শামীম (২২), মো. রাকিব (১৯),মো. রাজু (৩৫),মো. আফজাল হোসেন (৩০),মো. রানা (২৮), মো. আক্তার আলী (৪২),মো. জাহিদ (২৮), মো. জালাল (৩৮)ও মো. সিফাত (১৯)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মাহবুব হোসেন (২৯),মো. খোরশেদ আলম ( বয়স উল্লেখ নাই),মো. রাশেদ কবির (২৮),মো. ফারুক মোল্লা (৪৫), মকবুল আহমেদ ওরফে মুকুল (৫০),মো. মামুন (৪২),মিরাজ (২১),কামাল হোসেন (৩৪) ও শুভ ইসলাম (২৩)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সজিব (২০), মো. আরিফ (১৮),মো. সোহেল (২৭),মো. কবির (৩৮),বিজয় (১৯),মো. ইউছুফ (৩২),অলি মোহম্মদ (২০), মোছা. সুমাইয়া আক্তার (২৮) ও ফিরোজ (৩৯)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. নয়ন হক (২০), মো. সাকিব হোসেন শুভ (২৬),মো. আশরাফুল (১৯),মো. জয় (১৮),মো. আব্দুল্লাহ (২৩),এলেক্স গোমেজ (২৩),মো. এবাদুল (১৯),মোসা. সাথী বেগম (২৬),মোছা. মনি (৪০),মোছা. জেসমিন (২৮), মো. খোকন (২৩),মো. মিলন হাওলাদার (৩৮),মো. জাকির হোসেন (৪৪) ও মো দুলাল (৩০)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আসমা আক্তার ( বয়স উল্লেখ নাই),মো. শাহ আলম ( বয়স উল্লেখ নাই),মো. মুন্না শেখ ( বয়স উল্লেখ নাই), জুলমত পরামানিক ( বয়স উল্লেখ নাই),মো. ইমরান হোসেন (২০),মো. ইয়াছিন ( বয়স উল্লেখ নাই),মো. হৃদয় হোসেন (২৩),মো. রাজিব শেখ (৩৬),মো. মানিক (২৮) ও উজ্জল মিয়া (২৪)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শামসুল মোল্লা (৪৫),মোক্তার হোসেন (৪৫),মো. ইমন (২৭),মো. মাহফুজুর রহমান (২৭),আজমাইন মাহতাব আদিত (২২), ইসতিয়াক আহম্মেদ সানজিদ (২৩), মো. জাকির হোসেন (৩৭) ও মো. ওমর ফারুক (৪২)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















