০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 7

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী জানুয়ারিতে শুরু হবে এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার (৯ নভেম্বর) ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ চলছে, যাতে উত্তীর্ণরাও ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন।

সভায় পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে এবং এক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের তারিখের সাংঘর্ষিকতা এড়াতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সময়সূচি নির্ধারণের আহ্বান জানানো হয়। ইতোমধ্যে তারিখ ঘোষণাকারী বিশ্ববিদ্যালয়গুলোকেও সময়সূচি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, সারা বছর ভর্তি কার্যক্রম সমন্বয়ের জন্য ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব নিয়েও সভায় আলোচনা হয়।

13 November 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

আপডেট এর সময় : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬