০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে বাস থেকে নেমে পালানোর চেষ্টা, ব্যাগে মিলল ৬ কেজি গাঁজা

Din Islam
  • আপডেট এর সময় : ০৯:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 7

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে ছয় কেজি গাঁজাসহ মো. সবুজ মিয়া (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে সায়েদাবাদ জনপদ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে যাত্রাবাড়ী থানা পুলিশের চেকপোস্টে তাকে গ্রেফতার করা হয়।

রাতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার এসব তথ্য জানান।

তিনি বলেন, দুপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিল যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল। এ সময় একটি বাস থেকে নেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন সবুজ মিয়া। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে থামিয়ে তল্লাশি করে। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার সবুজ মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

13 November 2026

যাত্রাবাড়ীতে বাস থেকে নেমে পালানোর চেষ্টা, ব্যাগে মিলল ৬ কেজি গাঁজা

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

যাত্রাবাড়ীতে বাস থেকে নেমে পালানোর চেষ্টা, ব্যাগে মিলল ৬ কেজি গাঁজা

আপডেট এর সময় : ০৯:০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬