১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০৯:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
  • / 302

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ জয়পুরহাট সদর উপজেলার দাদরা এলাকায় ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ধানকাটা শ্রমিক নিহত।

জয়পুরহাট সদর উপজেলার দাদরা এলাকায় ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার পাঁচবিবি উপজেলার বড় মানিক গ্রামের ইদ্রিস আলী ও সালুয়া গ্রামের জিতেন বর্মন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, নওগাঁর রানীনগর থেকে ধান কেটে কয়েকজন শ্রমিক সিএনজি করে পাঁচবিবির নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দাদরা এলাকায় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

13 September 2026

জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

ট্যাগ :
abc

জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

আপডেট এর সময় : ০৯:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪