০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে ওয়ানডেকে বিদায় জানাবেন নবী

Jaffrey Alam
  • আপডেট এর সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / 375

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে ওয়ানডেকে বিদায় জানাবেন নবী

অনেক তো হলো, আর কত! বয়স ৪০ চলছে। আগামী ফেব্রুয়ারি–মার্চে চ্যাম্পিয়নস ট্রফির সময় ৪০ পেরিয়ে যাবে। সেই টুর্নামেন্টে খেলেই ওয়ানডেকে বিদায় জানাবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পোস্ট করা একটি ভিডিওতে নবী নিজেই এ ঘোষণা দেন। পরে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন এসিবির প্রধান নির্বাহী নসিব খান।

২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় নবীর। আফগান ক্রিকেটের বেড়ে ওঠা ও অনেক উত্থান–পতনের সাক্ষী এই অলরাউন্ডার ১৫ বছরে খেলেছেন ১৬৫টি ওয়ানডে। করেছেন ৩৫৪৯ রান, নিয়েছেন ১৭১ উইকেট। এই সংস্করণে আফগানিস্তানের শীর্ষ রানসংগ্রাহক ও শীর্ষ উইকেটশিকারি—দুই তালিকাতেই তাঁর অবস্থান দুইয়ে।

শারজায় গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ৯২ রানের জয়েও বড় অবদান রেখেছেন নবী। ব্যাটিং বিপর্যয় থেকে দলকে উদ্ধার করার পথে খেলেছেন ৭৯ বলে ৮৪ রানের ইনিংস। এরপর নিয়েছেন নাজমুল হোসেনের উইকেট।

ওয়ানডে থেকে নবীর অবসরের খবর নিশ্চিত করে ক্রিকবাজকে নসিব খান বলেছেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাচ্ছে। বোর্ডকে সে তার ইচ্ছার কথা জানিয়েছে। আমাকেও কয়েক মাস আগে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির পর সে তার ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা ওরা সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জিতে এই সংস্করণকে বিদায় জানান নবী। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে অবসরে যাবেন ওয়ানডে থেকেও। তবে আফগানিস্তানের হয়ে টি–টোয়েন্টি খেলে যাবেন।

খুব সম্ভবত ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে এই সংস্করণকেও বিদায় জানাবেন—এমনটাই মনে করছেন নসিব খান, ‘আমি বুঝতে পারছি চ্যাম্পিয়নস ট্রফির পর সে টি–টোয়েন্টি ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে চায়। এখন পর্যন্ত এটাই তার পরিকল্পনা।’

30 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

চ্যাম্পিয়নস ট্রফিতে খেলে ওয়ানডেকে বিদায় জানাবেন নবী

আপডেট এর সময় : ০২:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪