০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারকায় ঠাসা ভারতকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশের প্রথম জয়

Jakir Hossain
  • আপডেট এর সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 14

তারকায় ঠাসা ভারতকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশের প্রথম জয়

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এক রোমাঞ্চকর ম্যাচে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। কম পুঁজি নিয়েও বোলারদের দারুণ লড়াই এবং স্নায়ুচাপ সামলে এই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।

কাল রাতে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান ভারত চ্যাম্পিয়নসের অধিনায়ক যুবরাজ সিং। ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারেই ৩০ রান তুলে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। তবে ৩য় ওভারের ১ম বলে ইমরুল কায়েস (৬ বলে ১০) আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ওপেনার রনি তালুকদারের সর্বোচ্চ ৪০ রান এবং নাসির হোসেনের ২৪ রানের পর শেষ দিকে আরাফাত সানির ৩৮ বলে ৩৭ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ভারতের পক্ষে পীযূষ চাওলা ৩টি এবং পবন নেগি ও ঋষি ধাওয়ান ২টি করে উইকেট নেন।

১৪২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে তারকায় ঠাসা ভারতের ব্যাটিং লাইনআপ। মাত্র ৪ রানে আম্বাতি রাইডু আউট হওয়ার পর দ্রুতই প্যাভিলিয়নে ফেরেন স্টুয়ার্ট বিনি, যুবরাজ সিং, রবিন উথাপ্পা ও ইউসুফ পাঠান। ফলে ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে ভারত। এরপর ঋষি ধাওয়ান (২৪) ও ওপেনিংয়ে নামা ইরফান পাঠান (২৪) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়রের দারুণ ঘূর্ণিতে তা ভেঙে পড়ে। এনামুল একাই গুরুত্বপূর্ণ ৪টি উইকেট তুলে নিয়ে ভারতের মিডল অর্ডার ধসিয়ে দেন।

শেষের দিকে পবন নেগির (২৬*) ও পীযূষ চাওলার (২৪*) ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ আবার জমজমাট হয়ে ওঠে এবং জয়ের আশা জাগে ভারতের। তবে শেষ ওভারে স্নায়ুচাপ দারুণভাবে সামলে চমৎকার বোলিং করেন আবু জায়েদ রাহি। ফলে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রানেই আটকে যায় ভারত। অসাধারণ বোলিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হন এনামুল হক জুনিয়র।
সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ চ্যাম্পিয়নস: ২০ ওভারে ১৪১/৯ (রনি ৪০, আরাফাত ৩৭, নাসির ২৪; পীযূষ ৩/২৪, ঋষি ২/২১, নেগি ২/২২)।

ভারত চ্যাম্পিয়নস: ২০ ওভারে ১৩৮/৮ (নেগি ২৬*, চাওলা ২৪*, ঋষি ২৪, ইরফান ২৪; এনামুল ৪/১২, রাহি ২/২৬)।

ফলাফল: বাংলাদেশ চ্যাম্পিয়নস ৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক জুনিয়র।

12 October 2026

আমাদের ফেইসবুক পেইজ

abc

তারকায় ঠাসা ভারতকে ৩ রানে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশের প্রথম জয়

আপডেট এর সময় : ১২:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬