মামাতো ভাইয়ের অত্যাচারে দিশেহারা কলেজশিক্ষক সিরাজ
- আপডেট এর সময় : ০৮:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / 245
লক্ষ্মীপুরে মামাতো ভাই খালেদ মোহাম্মদ আলী তানভীরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছেন তার ফুফাতো ভাই ও রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. সিরাজ উল্যা। সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের (৩নং ওয়ার্ড) পূর্ব নন্দনপুর গ্রামের হারিছ মিয়া মুন্সী বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে সংবাদপত্রের মাধ্যমে তার অভিযুক্ত মামাতো ভাই তানভীরের অত্যাচারের বিষয়ে কথা বলেন। প্রভাষক মো. সিরাজ উল্যা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বের জেরে তানভীর তার ওপর নানা ধরনের অত্যাচার চালাচ্ছে। সম্প্রতি সামাজিক মসজিদ ‘বায়তুন নূর জামে মসজিদ’-এর নতুন কমিটি গঠন করা হয়, যেখানে সিরাজ উল্যার নাম সভাপতি প্রস্তাব করা হয়। তানভীর এবং তার কয়েকজন সহযোগী এই কমিটি গঠন নিয়ে প্রতিবাদ জানায়। তবে সাধারণ মুসল্লীরা সিরাজ উল্যাকে মসজিদ কমিটিতে রাখতে চেয়েছিলেন। এই নিয়ে মসজিদে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, ফলে সিরাজ উল্যা ওই দিন মসজিদে নামাজ পড়তে যাননি এবং বাড়ির পাশের মসজিদে নামাজ পড়েন। মসজিদে হট্টগোলের পর কিছু মুসল্লী তানভীরকে মসজিদ থেকে বের করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে এসে তানভীর তার ফুফাতো ভাই সিরাজ উল্যাকে গালিগালাজ করতে থাকে এবং সিরাজ উল্যার শিশুপুত্র সাইফানকে মারধর করে। মারধরের ফলে সাইফানের ঠোঁট ফেটে যায় এবং তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এ ঘটনায় সিরাজ উল্যা তার মামী নাজমুন নাহার, মামাতো ভাই তানভীর এবং সাব্বিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বর্তমানে নাজমুন নাহার ও সাব্বির জামিনে থাকলেও তানভীর মামলার প্রধান আসামি হিসেবে পলাতক রয়েছেন। তানভীর বর্তমানে সিরাজ উল্যাকে হুমকি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনের শেষে সিরাজ উল্যা জানান, অভিযুক্ত তানভীরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা রয়েছে। তবে তার বাবা আব্দুল খালেক সংবাদ সম্মেলন শেষে বলেন, “তানভীরের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা এবং রটানো। সিরাজ উল্যার শিশুপুত্র সাইফানকে মারধরের ঘটনা সম্পূর্ণ মিথ্যা।”




















