গৃহায়নের আলোচিত উপ-পরিচালক তায়েবের বিরুদ্ধে তদন্তের ধীরগতি, নানান প্রশ্ন জনমনে?
- আপডেট এর সময় : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / 178
জাতীয় গৃহায়নের উপ-পরিচালক তায়েব উর রহমানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে গত ১৯ জানয়ারি। কিন্তু তদন্তের ধীরগতি তুলেছে নানান প্রশ্ন। তদন্তের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
চলতি মাসে ‘বেপরোয়া গৃহায়নের আলোচিত উপ-পরিচালক তায়েব, কার মদদে এখনও বহাল; শিরোনামে সংবাদ প্রকাশ করে সাপ্তাহিক মানি লাইন। এতে তুলে ধরা হয়ে এই উপ-পরিচালকের নানান অনিয়মের তথ্য।
আওয়ামী পরিবারের সন্তান জাতীয় গৃহায়নের উপ-পরিচালক তায়েব উর রহমান ফরিদপুর মেডিকেলে ছাত্রলীগের ক্যাডার ছিলেন। সেই সুবাদে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী, জাফরউল্লাহ চৌধুরী ও শেখ সেলিমের সঙ্গে ছিলো তার বেশ সক্ষতা। উগ্র ও উচ্ছৃঙ্খল তায়েব বিভিন্ন সময় ছাত্রদল ও বিএনপির কর্মসূচিতে হামলাসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। যে কারণে দ্রুত তম সময়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের খুব কাছে চলে যান তিনি। পরবর্তিতে বিসিএস এ আওয়ামী লীগের সুপারিশ কোটায় প্রশাসন ক্যাডারে নিয়োগ পান তায়েব উর রহমান।
নিয়োগের পর থেকেই বিভিন্ন সময় নানান অপকর্মে সমালোচনার জন্ম দেন তায়েব উর রহমান। তবে সবকিছু ছাপিয়ে প্রশাসন ক্যাডারে থেকে বিভিন্ন সময় রোগী দেখার বিষয়টি নিয়ে ওঠে সমালোচনার ঝড়। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে মন্ত্রণালয়। কিন্তু সেই তদন্তের ধীরগতি প্রশ্ন তুলেছে তদন্তের স্বচ্ছতা নিয়ে।
গৃহায়নের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতা কাজে লাগিয়ে বিগত দিনে নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ ধামাচাপা দিয়েছেন তায়েব উর রহমান। আওয়ামী লীগের পতনের পরও করেনি তার দাপট। এখনও প্রভাব বিস্তার করছেন তার বিরুদ্ধে শুরু হওয়া তদন্ত প্রভাবিত করতে। এমনকি মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা তায়েব উর রহমানকে মদদ দিচ্ছেন বলেও জানান তারা।
এদিকে এই উপ-পরিচালকের বিরুদ্ধে নতুন করে অভিযোগ উঠেছে মাদকাসক্তের। নাম প্রকাশ না করার শর্তে গৃহায়নের একাধিক কর্মকর্তা জানান, তায়েব উর রহমান দীর্ঘ দিন ধরেই মাদকাসক্ত। তার আচার আচরন দেখে অনেকেরই সন্দেহ হয় বিষয়টি নিয়ে। তার ডোপ টেষ্ট করা হলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলেও জানান তারা।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থাকাকালীন তায়েব উর রহমানের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ উঠেছিলো। বিষয়টি নিয়ে সেসময় বেশ সমালোচনা হয়। স্থানীয়রা জানান, বালিয়াকান্দি উপজেলা সবাই জানে তায়েব উর রহমানের মাদকাসক্তির বিষয়টি। তাছাড়া এই উপজেলাতে কর্মকর্ত অবস্থায় তার বিভিন্ন অপকর্মের কারণে সব মহলেই পরিচিত পান তিনি। যে কারণে যাদের মাধ্যমে তিনি মাদক নিতেন বা সেবন করতেন তারাই বিষয়টি ছড়িয়ে দেয়।
আওয়ামী দোসর এই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা নেয়াসহ গৃহায়নের গুরুত্বপূর্ণ পদে বসে তার বিভিন্ন ষড়যন্ত্র প্রতিহতে কঠোর হওয়ার দাবি সচেতন মহলের।




















