১২:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিউরের দখলবাজী! রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসীদের দাপটে অসহায় গৃহায়ন

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 156

জাকির পাটোয়ারীঃ দিনে উচ্ছেদ রাতে দখল শিরোনামে সাপ্তাহিক মানি লাইন পত্রিকায় প্রকাশিক সংবাদে আবাসন কোম্পানি এশিউর গ্রুপের প্রতারণার ফিরিস্তি তুলে ধরা হয়েছিলো। বিষয়টি আমলে নিয়ে রাজধানীর মিরপুরের পল্লবীতে উচ্ছেদ অভিযান চালানো জমি দখল মুক্ত করতে ও নিরাপত্তার স্বার্থে আনসার সদস্যদের দায়িত্ব দেয়া হয়। একই সঙ্গে সীমানা প্রাচির নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। কিন্তু কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদীর নির্দেশে গত ৬ সেপ্টেম্বর এশিউর গ্রুপের লোকজন ওই জমিতে কাজ বন্ধ করতে জাতীয় গৃহায়নের কর্মকর্তা, আনসার সদস্য ও শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে ৭ সেপ্টেম্বর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এশিউর গ্রুপের চেয়ারম্যানসহ ১০০ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় অভিযোগ দায়ের করে। ১৫ সেপ্টেম্বর পুনরায় দেয়ালের কাজ শুরু হলে আবারও হামলা চালায় এশিউর গ্রুপের সন্ত্রাসীরা। প্রায় ৪০-৫০ জন হেলমেট পরিহিত লোক গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় সন্ত্রাসীদের হামলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যসহ অন্তত চারজন আহত হন। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানাযায়, উচ্ছেদের পর থেকে ডিজিটাল সার্ভের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ করে দেয়াল নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু কয়েক দিন আগে তুহিন ও নজরুলের নেতৃত্বে কয়েকশ লোক হামলা চালিয়ে কাজ বন্ধ করে দেয়। তারা আরও জানান, সরকারের অধিগ্রহণ করা এ জমির মালিক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এটি দীর্ঘদিন বেসরকারি হাউজিং কোম্পানির দখলে ছিল। প্রশাসনের সহযোগিতায় জমিটি দখলমুক্ত করে কাজ শুরু করলে এশিউর গ্রুপের চেয়ারম্যান, পরিচালক ও সিইওর নির্দেশে ফারুক নামে এক ব্যক্তি শতাধিক লোক নিয়ে হামলা চালায়। কর্মকর্তারা জানান, এশিউরে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তাসহ একটি রাজনৈতিক দলের কয়েকজন প্রভাবশালী নেতা অতপ্রতভাবে জড়িত। তাদের মদদেই চলে সবকিছু। যে কারণে তাদের সন্ত্রাসী বাহিনীর দৌরাত্বে অনেকটাই অসহায় জাগৃক কর্তৃপক্ষ।

ঢাকা জেলার বাউনিয়া মৌজার সিএস ৩১২৮ দাগের ২.০১ একর জমি দীর্ঘদিন বেসরকারি আবাসন কোম্পানি এশিউর গ্রুপ দখলে ছিল। ওই জমিতে বহুতল ভবন নির্মাণ ও ফ্ল্যাট বিক্রির প্রস্তুতি চলছিল। বিশাল সাইনবোর্ড ঝুলিয়ে গ্রাহকদের ফ্ল্যাট কেনার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার চক্রান্ত করছিলো এশিউর গ্রুপ। গত ৩১ আগস্ট এক উচ্ছেদ অভিযানে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জমিটি দখলমুক্ত করে এবং বাউন্ডারি দেয়াল, আনসার শেড ও লেবার শেড নির্মাণকাজ শুরু করে। কিন্তু নানান ভাবে কিছু রাজনৈতিক ব্যাক্তির প্রভাব ও সন্ত্রাসী দিয়ে এশিউর গ্রুপ জমিটি আবারও দখলের চেষ্টা চালায়। এরআগেও, এশিউর গ্রুপের বিরুদ্ধে জাগৃকের জমি দখল, কাজে বাধা প্রধানসহ নানান ঘটনায় থানায় একাধিক অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একদিকে সরকারি জমিতে প্রকল্পের নামে গ্রাহকের টাকা আত্মসাতের ফাঁদ, অন্যদিকে আবাসন মেলার নামে গ্রাহকদের প্রলোভন দেখিয়ে ফ্ল্যাট কেনার জন্য উদ্বুব্ধ করে চলছে এশিউর গ্রুপ। রাজধানীর উত্তরায় এশিউর প্রোপার্টি ফেয়ার নামে আবাসন মেলায় গ্রাকদের নানান প্রলোভন দেখাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে সহজ-সরল মানুষ না যেনেই এই প্রতিষ্ঠানে ফ্ল্যাট কিনে কিংবা বুকিং দিয়ে নিজের সারা জীবনের সঞ্চয় ফেলছে ঝুকিতে।

31 October 2026

এশিউরের দখলবাজী! রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসীদের দাপটে অসহায় গৃহায়ন

ট্যাগ :

আমাদের ফেইসবুক পেইজ

abc

এশিউরের দখলবাজী! রাজনৈতিক প্রভাব ও সন্ত্রাসীদের দাপটে অসহায় গৃহায়ন

আপডেট এর সময় : ০১:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫