০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 57

জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ সময় সরকারি ছুটি ও ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় চলতি মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ২২ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

সাধারণত প্রতি মাসের ১৬ তারিখে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও বিশেষ বিবেচনায় ওই সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ বিষয়ে বলেন, জানুয়ারি-২০২৬ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ তারিখের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

31 October 2026

ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো

আমাদের ফেইসবুক পেইজ

abc

ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো

আপডেট এর সময় : ০৯:৪৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬