০৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটারিচালিত যানবাহনে অবৈধ সংযোগে বিদ্যুৎ সংকট, নিয়ন্ত্রণে সরকারের অভিযান: বিদ্যুৎমন্ত্রী

Jakir Hossain
  • আপডেট এর সময় : ০৩:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 23

ব্যাটারিচালিত যানবাহনে অবৈধ সংযোগে বিদ্যুৎ সংকট

অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক চার্জ দেওয়ার কারণে দেশের বিদ্যুতের একটি বড় অংশ অপচয় হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, দেশে বিদ্যুৎ ব্যবহারের ধরন বদলে গেছে এবং বর্তমানে রাত ১২টার পরও প্রায় ১৮ হাজার মেগাওয়াটের মতো উচ্চ চাহিদা দেখা যাচ্ছে। এর অন্যতম মূল কারণ হলো দেশে থাকা বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক, যা সাধারণত রাতের বেলায় চার্জ দেওয়া হয়। এসবের একটি বড় অংশ অবৈধ সংযোগের মাধ্যমে চার্জ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ইতিমধ্যে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করছে, তবে অনেক স্থানে এই কার্যক্রমে বাধার সম্মুখীন হতে হচ্ছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা জানান। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য জ্বালানি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী নেতারাও তাঁদের বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আকস্মিক অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে দ্রুত কারিগরি পদক্ষেপ গ্রহণ এবং পাশে থাকা অন্য একটি এলএনজিবাহী জাহাজ সরিয়ে নেওয়ার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে একটি এফএসআরইউ চালু রেখে গ্যাস সরবরাহ সচল রাখা হয়েছে। তবে দ্বিতীয় এফএসআরইউটির মেরামত শেষ হলে দুটি বয়লারের কার্যক্রমে সমন্বয় করার জন্য প্রায় ৭২ ঘণ্টার শাটডাউন প্রয়োজন হবে, যার ফলে সাময়িকভাবে গ্যাস সংকট কিছুটা বাড়তে পারে। তিনি জানান, বর্তমানে ব্রিটেন ও সিঙ্গাপুরের বিশেষজ্ঞ প্রকৌশলীরা মেরামতকাজে দিনরাত নিয়োজিত রয়েছেন এবং বিদেশ থেকে আসা মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম শুল্ক জটিলতা এড়িয়ে ২৪ ঘণ্টার মধ্যে সরাসরি সাইটে পৌঁছে দেওয়া হয়েছে।

শিল্পখাতের সংকটের বিষয়ে নিজের অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তিনি নিজেও একসময় ব্যবসায়ী ও শিল্পখাতের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে ব্যবসায়ীদের ব্যাংকঋণ, সুদের চাপ ও কারখানার বেতন পরিশোধের বাস্তব কষ্ট তিনি উপলব্ধি করতে পারেন। প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকার জন্য দেশের ব্যবসায়ীদের সাহসী ও বিপ্লবী মনোভাবের প্রশংসাও করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন, শিল্পখাতের সংকট নিরসনে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনবার শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন।

জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে মন্ত্রী জানান, ২০২৯ সালের মধ্যে দেশে আরও তিনটি নতুন এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলো মূলত পায়রা, মোংলা এবং হিরণ পয়েন্ট বা খুলনা অঞ্চলে স্থাপন করার লক্ষ্যমাত্রা রয়েছে, যা চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলে সুষমভাবে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এই খাতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। অতীতে নিজস্ব গ্যাস অনুসন্ধানে পর্যাপ্ত মনোযোগ না দিয়ে কেবল আমদানিনির্ভর অবকাঠামো গড়ার সমালোচনা করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশীয় গ্যাস অনুসন্ধানে বিশেষ জোর দিয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে বাপেক্সকে শক্তিশালী করতে দুটি নতুন রিগ কেনার আদেশ দেওয়া হয়েছে এবং দ্রুত নতুন গ্যাসকূপ খননের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। পরিশেষে, দেশের চলমান জ্বালানি সংকট কাটিয়ে উঠতে মন্ত্রী সাধারণ জনগণ ও ব্যবসায়ী সমাজের নৈতিক সমর্থন কামনা করেন।

13 September 2026

ব্যাটারিচালিত যানবাহনে অবৈধ সংযোগে বিদ্যুৎ সংকট, নিয়ন্ত্রণে সরকারের অভিযান: বিদ্যুৎমন্ত্রী

abc

আপডেট এর সময় : ০৩:২২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬