০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেসবলে মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ আনসার-ভিডিপি

Din Islam
  • আপডেট এর সময় : ১০:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • / 20

নিজস্ব প্রতিবেদক,মানি লাইন

মালয়েশিয়া আন্তর্জাতিক মহিলা বেসবল চ্যাম্পিয়নশীপ–২০২৬’-এর তৃতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার জাতীয় দলকে ১০–৯ হোম রানে পরাজিত করে টানা দ্বিতীয় আন্তর্জাতিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক বেসবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে আনসার-ভিডিপির নারী বেসবল দল।

বুধবার (১২ আগস্ট) থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা। এর আগে গত ১৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার ‘গ্রিন অর্কা বেসবল’ দলকে ২৬–০ হোম রানের বিশাল ব্যবধানে পরাজিত করে আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রথম জয় এনে দেয় আনসার-ভিডিপি নারী বেসবল দল।

টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দলকে দেশপ্রেম, আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাব নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছিলেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে মালয়েশিয়ার মাটিতে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন দলের খেলোয়াড়রা। এই সাফল্য বাংলাদেশের নারী বেসবলের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ক্রিকেট ও ফুটবলের বাইরে তুলনামূলকভাবে অপ্রচলিত বেসবলে আন্তর্জাতিক পর্যায়ে এমন সাফল্য দেশের নারী ক্রীড়াবিদদের জন্যও তৈরি করেছে নতুন অনুপ্রেরণা।

এদিকে, বাংলাদেশের মেয়েদের সামনে আরও বড় চ্যালেঞ্জ আগামী ১৬ আগস্টের ফাইনাল। ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ফাইনালের মঞ্চেও দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে বাংলাদেশের মেয়েরা।

13 September 2026

বেসবলে মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ আনসার-ভিডিপি

ট্যাগ :
abc

বেসবলে মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ আনসার-ভিডিপি

আপডেট এর সময় : ১০:৪৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬